শিক্ষা মানুষের জীবনের অন্যতম প্রধান ভিত্তি। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করে না; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের লক্ষ্য হলো এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও প্রতিভাকে বিকশিত করার সুযোগ পাবে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে নৈতিক ও মানবিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে আমরা ভবিষ্যতের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই একটি প্রতিষ্ঠানের সফলতার মূল চাবিকাঠি। আমাদের সকলের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি জ্ঞান, নৈতিকতা ও সাফল্যের একটি আদর্শ কেন্দ্র হিসেবে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রাখি।.....
বিস্তারিত

